ইরান বিরোধী আগ্রাসনে ট্রাম্প জিতবে না: অধ্যাপক মারশেইমার
https://parstoday.ir/bn/news/world-i157908-ইরান_বিরোধী_আগ্রাসনে_ট্রাম্প_জিতবে_না_অধ্যাপক_মারশেইমার
পার্সটুডে-আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জন মারশেইমার বলেছেন: ইরান বিরোধী যুদ্ধে ট্রাম্প জিততে পারবে না।
(last modified 2026-03-19T09:23:47+00:00 )
মার্চ ১৯, ২০২৬ ১৫:১৫ Asia/Dhaka
  • আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জন মারশেইমার
    আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জন মারশেইমার

পার্সটুডে-আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জন মারশেইমার বলেছেন: ইরান বিরোধী যুদ্ধে ট্রাম্প জিততে পারবে না।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের  অধ্যাপক জন মারশেইমার ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনকে বোকামি বলেও মন্তব্য করেছেন। পার্সটুডে আরও জানায়, আন্তর্জাতিক সম্পর্কের মার্কিন এই অধ্যাপক আরও বলেন: "আমরা ইরানের বিরুদ্ধে চালানো এই যুদ্ধে জিতবো না এবং এই যুদ্ধে আমরা কেবল প্রমাণ করবো যে আমরা বোকা।" মারশেইমার আরও বলেন: "এই যুদ্ধে চীন এবং রাশিয়াকে দেখাবো-আমরা অযোগ্য,"

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগকারী কর্মকর্তা জো কেন্ট বলেছেন: ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে যুদ্ধে টেনে নিয়েছে। জো কেন্ট, ইরানের সঙ্গে যুদ্ধ বেধে যাবার উদ্বেগের কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় সন্ত্রাসবাদ কেন্দ্রের প্রধান হিসাবে পদত্যাগ করেছেন। তিনি বলেছেন: পশ্চিম এশিয়ায় মার্কিন নীতির ওপর ভয়াবহ প্রভাব রয়েছে ইসরায়েলের।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্ধৃত করে বলেছেন: চলতি মাসের শুরুতে তিনি দাবি করেছিলেন: ইরান একটি তাৎক্ষণিক হুমকি। যদিও "ওই হুমকিটি প্রকৃতপক্ষে ইসরায়েলের পক্ষ থেকে"।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।