জাতিসংঘে ইরানের কড়া বার্তা: তিন দ্বীপের ওপর সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা নয়
https://parstoday.ir/bn/news/iran-i163500-জাতিসংঘে_ইরানের_কড়া_বার্তা_তিন_দ্বীপের_ওপর_সার্বভৌমত্ব_নিয়ে_কোনো_আলোচনা_নয়
পার্সটুডে- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির বক্তব্যের জবাবে ইরানের প্রতিনিধি নাসের আসাদি বলেছেন, তিনটি দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হতে পারে না।
(last modified 2026-09-29T07:18:43+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১৩:১১ Asia/Dhaka
  • ইরানের প্রতিনিধি নাসের আসাদি।
    ইরানের প্রতিনিধি নাসের আসাদি।

পার্সটুডে- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির বক্তব্যের জবাবে ইরানের প্রতিনিধি নাসের আসাদি বলেছেন, তিনটি দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হতে পারে না।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডি জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রতিনিধি নাসের আসাদি পারস্য উপসাগরে অবস্থিত বুমুসা, বৃহত্তর তুনব ও ক্ষুদ্রতর তুনব দ্বীপের ওপর ইরানের পূর্ণ ও দৃঢ় সার্বভৌমত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “এই দ্বীপগুলো সবসময় ইরানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এগুলোর ওপর ইরানের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় নয়।” আসাদি আরও বলেন, এসব দ্বীপ নিয়ে যেকোনো ধরনের দাবি ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, ইরান ও আরব উপদ্বীপের মধ্যবর্তী জলভাগের একমাত্র সঠিক ভৌগোলিক নাম হলো ‘পারস্য উপসাগর’। ইতিহাসের শুরু থেকেই এই নাম ব্যবহৃত হয়ে আসছে এবং জাতিসংঘ ব্যবস্থাতেও এটি স্বীকৃত। ইরানের প্রতিনিধি জোর দিয়ে বলেন, সব পক্ষেরই ‘পারস্য উপসাগর’ নামটির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।#
 

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।