ইয়াহিয়া সারি: সৌদি আরব ইয়েমেনের আবাসিক এলাকাগুলোতে ৩৮ বার হামলা চালিয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i163496-ইয়াহিয়া_সারি_সৌদি_আরব_ইয়েমেনের_আবাসিক_এলাকাগুলোতে_৩৮_বার_হামলা_চালিয়েছে
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের আবাসিক এলাকাগুলোতে সৌদি আরব ৩৮টি বিমান হামলা চালিয়েছে।
(last modified 2026-09-29T06:24:45+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:১৩ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের আবাসিক এলাকাগুলোতে সৌদি আরব ৩৮টি বিমান হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় সৌদি এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ইয়েমেনের তাইজ, সা‘দা ও হাজ্জাহ প্রদেশে ৩৮ দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এসব হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।

সারি আরও জানান, নতুন করে উত্তেজনা শুরুর পর থেকে সৌদি আরবের মোট বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ১ হাজার ১২৩টিতে পৌঁছেছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সানার মধ্যে উত্তেজনা নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে রিয়াদ বিমান হামলার পরিধি বাড়িয়ে ইয়েমেনের যোগাযোগ অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে বলে সানা অভিযোগ করছে। একই সময়ে সানা এ ধরনের হামলার জবাব দিতে প্রস্তুত থাকার কথা জানিয়ে সৌদি আরবের অভ্যন্তরে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা আরও বিস্তৃত করার কথাও বলছে।

 

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।