হরমুজ–বাব আল-মান্দাবের সংযোগ বদলে দিতে পারে যুদ্ধের সমীকরণ: সাফাভি
-
সলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি।
পার্সটুডে-ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, পারস্য উপসাগর ও লোহিত সাগরের সংযোগ এবং হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালির পরিস্থিতি যুদ্ধের চিত্র বদলে দেবে।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নিজস্ব লক্ষ্য ও কৌশল রয়েছে। পাশাপাশি অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সাফাভি আরও বলেন, “আমার মনে হয়, পারস্য উপসাগর ও লোহিত সাগরের সংযোগ এবং হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালির পারস্পরিক সম্পর্ক যুদ্ধের চিত্র বদলে দেবে।”#
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।