আমেরিকা হস্তক্ষেপ করলে বাব আল-মান্দাব বন্ধ করে দেব: ইয়েমেনি কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/west_asia-i163382-আমেরিকা_হস্তক্ষেপ_করলে_বাব_আল_মান্দাব_বন্ধ_করে_দেব_ইয়েমেনি_কর্মকর্তা
পার্সটুডে-ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আস-সাওর বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে ওই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে।
(last modified 2026-09-25T09:31:39+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১৫:২৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল-সাওর
    ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল-সাওর

পার্সটুডে-ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আস-সাওর বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে ওই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে।

ফরাসি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবেদ মোহাম্মদ আস-সাওর হুশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে অথবা বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ইয়েমেন এর বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করবে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি তার নৌ-বহর নিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করার সাহস দেখায় কিংবা বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, সেটিই হবে আমাদের রেডলাইন এবং আমরা এর জন্য লড়াই করব।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সমর্থন করতে সামরিক পদক্ষেপ নিলে বা রিয়াদকে বিমান হামলা কিংবা আকাশপথে সহায়তা দিলে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব স্বার্থকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং কোনো ব্যতিক্রম করা হবে না।

তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে মার্কিন জাহাজের জন্য বাব আল-মান্দাব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

ইরানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আস-সাওর বলেন, “ইরান আমাদের বন্ধু, মিত্র ও ভ্রাতৃপ্রতিম দেশ। তবে ইরান আমাদের নির্দেশ দেয় না। আমরা আমাদের সিদ্ধান্ত ও সার্বভৌমত্বের ক্ষেত্রে স্বাধীন।”

ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে সৌদি আরবকেও ‘লোহার মুষ্টি’ দিয়ে জবাব দেওয়ার হুশিয়ারি দেন তিনি।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।