হুমকির ভাষায় ইরানের সঙ্গে কথা বলা যাবে না: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i163370-হুমকির_ভাষায়_ইরানের_সঙ্গে_কথা_বলা_যাবে_না_প্রতিরক্ষামন্ত্রী
পার্সটুডে: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনা হয়েছে।
(last modified 2026-09-24T13:33:26+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১৯:৩০ Asia/Dhaka
  • সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা
    সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা

পার্সটুডে: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতিসংঘের মঞ্চ থেকে ইরানের বার্তা ছিল স্পষ্ট—ইরানের প্রতিরক্ষানীতি বদলে গেছে।

জেনারেল ইবনুর রেজা আরও বলেন, নতুন প্রতিরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

তিনি জানান, ইরানের হাতে এমন বিভিন্ন উদ্যোগ ও সক্ষমতা রয়েছে, যা দেশের প্রতিরোধক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে পারে।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী তাঁর পোস্টের শেষ দিকে বলেন, “ইরানের জনগণের সঙ্গে শক্তি ও হুমকির ভাষায় কথা বলা যায় না।”#

পার্সটুডে/এমএআর/২৪