শত্রুর কাছ থেকে মূল্যবান তথ্য পেয়েছি: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i162734-শত্রুর_কাছ_থেকে_মূল্যবান_তথ্য_পেয়েছি_ইরানের_ভারপ্রাপ্ত_প্রতিরক্ষামন্ত্রী
পার্সটুডে- ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইবনুর রেজা বলেছেন, শত্রুদের ব্যবহৃত প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা অত্যন্ত মূল্যবান ও সুনির্দিষ্ট তথ্য এবং বিশ্লেষণ হাতে পেয়েছি।
(last modified 2026-09-03T09:02:53+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৬ ১৪:৪০ Asia/Dhaka
  • ইবনুর রেজা
    ইবনুর রেজা

পার্সটুডে- ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইবনুর রেজা বলেছেন, শত্রুদের ব্যবহৃত প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা অত্যন্ত মূল্যবান ও সুনির্দিষ্ট তথ্য এবং বিশ্লেষণ হাতে পেয়েছি।

পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডারের সঙ্গে বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল ইবনুর রেজা বলেন, ইরানের সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং পুলিশসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ইরানের প্রতিরক্ষার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ব্যবহৃত প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে পরিচালিত গবেষণা ও পর্যালোচনা থেকে দেখা যায়, শত্রুপক্ষ অত্যাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ সক্ষমতা নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধ ইরানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন ও মূল্যবান শিক্ষা বয়ে এনেছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইবনুর রেজা আরও বলেন, দেশীয় প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞানী, মেধাবী ব্যক্তিত্ব, তরুণ প্রকৌশলী এবং অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করে ইসলামি প্রজাতন্ত্র ইরান এই উন্নত প্রযুক্তির মোকাবিলা করেছে।

তিনি বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে যে, ব্যাপক নিষেধাজ্ঞা ও নানা ধরনের চাপের মধ্যেও নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির মোকাবিলা করা এবং বিজয় অর্জন করা সম্ভব।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।