ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আদালতে পরিণত করেছেন
https://parstoday.ir/bn/news/iran-i163398-ইরানের_প্রেসিডেন্ট_জাতিসংঘকে_যুক্তরাষ্ট্র_ও_ইসরায়েলের_বিরুদ্ধে_আদালতে_পরিণত_করেছেন
পার্সটুডে- তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের প্রশংসা করে বলেছেন, প্রেসিডেন্টের ভাষণ ছিল যুক্তিসংগত, আবেগময় ও সাহসী। তিনি জাতিসংঘের মঞ্চকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের আদালতে পরিণত করেছেন এবং তার বক্তব্য ছিল মূলত ‘আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে মৃত্যুর স্লোগান’-এরই প্রতিফলন।
(last modified 2026-09-26T10:29:40+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ২০:৩৬ Asia/Dhaka
  • তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

পার্সটুডে- তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের প্রশংসা করে বলেছেন, প্রেসিডেন্টের ভাষণ ছিল যুক্তিসংগত, আবেগময় ও সাহসী। তিনি জাতিসংঘের মঞ্চকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের আদালতে পরিণত করেছেন এবং তার বক্তব্য ছিল মূলত ‘আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে মৃত্যুর স্লোগান’-এরই প্রতিফলন।

ইরনা’র বরাতে পার্সটুডে জানায়, আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি তেহরানে এ সপ্তাহের জুমার নামাজের খুতবায় জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের বক্তব্য প্রসঙ্গে বলেন, তার ভাষণ সত্যিই যুক্তিসংগত, উদ্দীপনাময় ও সাহসী ছিল। তার মতে, পেজেশকিয়ান জাতিসংঘের মঞ্চকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আদালতে পরিণত করেছেন।

ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের প্রশংসা করে তিনি আরও বলেন, এই ভাষণ ছিল সেই ইরানি জনগণের উপযুক্ত, যারা সাত মাস ধরে রাস্তায় রয়েছে এবং শত্রুকে পরাস্ত করার লক্ষ্যে তারা রাজপথ ছাড়বে না।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট প্রতিরোধের যুক্তি তুলে ধরেছেন এবং স্পষ্ট করেছেন যে, ইরান আত্মসমর্পণ বা জবরদস্তি মেনে নেবে না। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমও ইরান আত্মসমর্পণ করবে না—এমন বক্তব্যকে শিরোনাম করেছে।

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট বলে দাবি

জাতিসংঘ সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে আয়াতুল্লাহ খাতামি বলেন, তার ভাষণ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয় ছিল। তার দাবি, তাদের বক্তব্যে সত্যনিষ্ঠ কোনো কথা ছিল না এবং তারা মিথ্যা বলেছেন।

তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সুস্পষ্ট ও দৃঢ় জবাব দিয়েছেন। খাতামি বলেন, ট্রাম্প নিজের দেশের জনগণকে যেমন বোঝেননি, তেমনি ইরানের জনগণকেও বোঝেননি। তার মতে, ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের কারণে তার জনপ্রিয়তা কমেছে এবং তার দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে ট্রাম্পই সবচেয়ে অজনপ্রিয়।

তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, যুক্তরাষ্ট্রেও জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা হয়েছে। তার দাবি, ধারাবাহিক ব্যর্থতা এবং মধ্যপ্রাচ্যে তাদের ১২টি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ট্রাম্প এখনো বুঝতে পারেননি যে, ইরানি জনগণ ‘আশুরার চেতনায়’ উদ্বুদ্ধ এবং তারা অপমান ও আত্মসমর্পণ মেনে নেবে না।#
 

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।