ইরানবিরোধী আইএইএ বোর্ড অব গভর্নরসের প্রস্তাব ‘লজ্জাজনক’: মস্কো
-
মিখাইল উলিয়ানভ
পার্সটুডে-ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর বোর্ড অব গভর্নরসের ইরানবিরোধী পদক্ষেপের সমালোচনা করেছেন।
তিনি বলেন, “জুনে পশ্চিমা দেশগুলোর উদ্যোগে বোর্ড অব গভর্নরস একটি ইরানবিরোধী প্রস্তাব গ্রহণ করেছিল। কিন্তু চার মাসও না যেতেই, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একই বিষয় পুনরায় উত্থাপন না করার নিয়ম থাকা সত্ত্বেও এবং একটি সিদ্ধান্ত নেওয়ার পরও নতুন একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।”
উলিয়ানভ বলেন, “এটি কেবল প্রমাণ করে যে আমাদের সাবেক অংশীদাররা, যারা এখন প্রতিদ্বন্দ্বী, কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে আচরণ করছে। তারা সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিচ্ছে এবং বোর্ড অব গভর্নরসও তাদের সঙ্গে তাল মিলিয়েছে। এই প্রস্তাব সম্পূর্ণ লজ্জাজনক।”
সম্প্রতি আইএইএ-এর বোর্ড অব গভর্নরস একটি ইরানবিরোধী প্রস্তাব গ্রহণ করে ইরানের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল, ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি এবং সামরিক আগ্রাসনের যৌক্তিকতা তৈরিতে আইএইএ-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে নিরপেক্ষ ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।