তরুণদের দীপ্তি হলো গৌরবময় ভবিষ্যৎ বাস্তবায়নের পথে তরুণদের প্রতি জাতির আশার প্রতিফলন
https://parstoday.ir/bn/news/iran-i164012-তরুণদের_দীপ্তি_হলো_গৌরবময়_ভবিষ্যৎ_বাস্তবায়নের_পথে_তরুণদের_প্রতি_জাতির_আশার_প্রতিফলন
পার্সটুডে: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইসলামী বিপ্লবের নেতা এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
(last modified 2026-10-17T15:10:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২৬ ২১:০৭ Asia/Dhaka
  • • ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী
    • ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী

পার্সটুডে: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইসলামী বিপ্লবের নেতা এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।

ইসলামী বিপ্লবের নেতার কার্যালয়ের তথ্য ওয়েবসাইটের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শনিবার এক বার্তায় হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দলের চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানান। তিনি বার্তায় বলেন, “গৌরবময় ইরানের সব তরুণের পথচলায় আমার শুভকামনা ও দোয়া সঙ্গী হোক।”

দেশের তরুণদের উজ্জ্বল সাফল্য, গর্ব ও আনন্দের সঙ্গে ইরানের পতাকা উত্তোলন এবং বিভিন্ন ক্রীড়াঙ্গনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংগীতের ধ্বনি প্রতিধ্বনিত হওয়া- এসবই এক উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ বাস্তবায়নের পথে নিজেদের তরুণ প্রজন্মের প্রতি জাতির আশার দীপ্ত প্রতিফলন।

গৌরবময় ইরানের সকল তরুণের পথচলায় আমার শুভকামনা ও দোয়া সঙ্গী হোক।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

https://parstoday.ir/bn/news/iran-i164010