লারিজানিকে হত্যার ঘটনায় দেশ-বিদেশের বিভিন্ন নেতৃবৃন্দের শোক ও নিন্দা প্রকাশ অব্যাহত
ইরানে ইসরায়েলি সন্ত্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
-
রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
পার্স-টুডে: রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ ক্রেমলিনের মুখপাত্র ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনে ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শহীদ ডক্টর আলী লারিজানিকে হত্যা করা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) বলেছেন, রাশিয়া ইরানের এবং যে কোনও স্বাধীন দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব ও যে কোনও ব্যক্তিকে হত্যাসহ শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনও পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।
তিনি আরও বলেছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ বিশ্ব-জ্বালানী বাজারে বড় ধরনের পরিবর্তন ঘটাচ্ছে এবং এ ধরনের ঘটনার ফলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকার পূর্বাভাস দেয়া সবার জন্যই কঠিন হয়ে পড়েছে।
এর আগে রাশিয়া ও পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিশ্বের অনেক ব্যক্তিত্ব ডক্টর আলী লারিজানিকে হত্যার নিন্দা জানিয়েছেন।#
পার্স টুডে/এমএএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।