হরমুজ প্রণালীতে নিয়ম অমান্যকারী কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা
-
হরমুজ প্রণালীতে নিয়ম অমান্যকারী কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা
পার্সটুডে- পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালীতে কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ তিনটি ট্যাংকারের মালিকানা বা ইজারা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কিত।
ইরনার বরাতে পার্সটুডে জানায়, ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য প্রকাশ করেছে।
কর্তৃপক্ষ জানায়, গত দুই মাসে আল রুয়াইস, সিনবাদ ও মারসিন প্রসপারিটি নামের তিনটি তেলবাহী ট্যাংকার একাধিকবার হরমুজ প্রণালী দিয়ে চলাচল করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, উল্লেখযোগ্য বিষয় হলো এই তিনটি ট্যাংকারের নাম পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম না মানা জাহাজের তালিকাতে ছিল।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।