আমরা হরমুজ প্রণালীর জন্য একটি নয়া ব্যবস্থা দেবো: মোহাম্মাদ মোখবের
-
মোহাম্মাদ মোখবের
পার্সটুডে-হরমুজ প্রণালীতে নয়া ব্যবস্থা দিয়ে পশ্চিমাদের তেলজাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে চায় ইরান।
ইরানের শহীদ সর্বোচ্চ নেতার উপদেষ্টা জনাব মোহাম্মাদ মোখবের বলেছেন: এ যাবৎ পশ্চিমা আধিপত্যবাদীরাই আমাদের ওপর নিষেধাজ্ঞা এবং অবরোধ আরোপ করে এসেছে। আইআরআইবি নিউজের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, জনাব মোখবের বলেছেন: সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের সমাপ্তির পর, হরমুজ প্রণালীর জন্য একটি নতুন শাসনব্যবস্থা আমরা দেবো। ইরান নিষেধাজ্ঞা কবলিত কিংবা অবরুদ্ধ অবস্থান থেকে এ অঞ্চলসহ সমগ্র বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে উন্নীত হবে। হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থান ব্যবহার করে আমরাই আগেকার নিষেধাজ্ঞা আরোপকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারি। বিশেষ করে আমরা তাদের তেলজাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহার করার অনুমতি দেবো না।
অতএব, চলমান যুদ্ধের পরিণতিগুলোর মধ্যে একটি হলো হরমুজ প্রণালীর জন্য একটি নয়া শাসনব্যবস্থা চালু করা।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।