এহুদ বারাক: ৫ বছরেও ইরানকে এক পা পেছনে ঠেলতে পারেনি ইসরায়েল
https://parstoday.ir/bn/news/west_asia-i163640-এহুদ_বারাক_৫_বছরেও_ইরানকে_এক_পা_পেছনে_ঠেলতে_পারেনি_ইসরায়েল
পার্সটুডে: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরান নিয়ে নেতানিয়াহুর কথিত সাফল্যের দাবি কঠোরভাবে সমালোচনা করে বলেছেন, গত পাঁচ বছরেও ইসরায়েল ইরানকে কয়েক ধাপ পিছিয়ে দিতে সক্ষম হয়নি।
(last modified 2026-10-04T09:27:26+00:00 )
অক্টোবর ০৪, ২০২৬ ১৫:১৫ Asia/Dhaka
  •  ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক
    ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক

পার্সটুডে: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরান নিয়ে নেতানিয়াহুর কথিত সাফল্যের দাবি কঠোরভাবে সমালোচনা করে বলেছেন, গত পাঁচ বছরেও ইসরায়েল ইরানকে কয়েক ধাপ পিছিয়ে দিতে সক্ষম হয়নি।

সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ও প্রধানমন্ত্রী এহুদ বারাক পুনরায় যুদ্ধের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, এ নিয়ে উদ্বেগ রয়েছে এবং তা ভিত্তিহীন নয়। তবে নেতানিয়াহু ইসরায়েলের স্বার্থের ভিত্তিতে নয়, বরং ক্ষমতায় নিজের টিকে থাকার স্বার্থেই সিদ্ধান্ত নেন।

বারাক বলেন, নেতানিয়াহু কয়েক বছর ধরে বলে আসছেন, শুধু ইরান নয়, পশ্চিম তীর, গাজা ও লেবানন—সব ফ্রন্টেই হুমকি রয়েছে। এখনো এসব হুমকি বহাল রয়েছে। তিনি বলেন, এসব ফ্রন্টে সংঘাত উসকে দিতে নেতানিয়াহুর শুধু একটি দেশলাই কাঠিই যথেষ্ট। এমনকি প্রয়োজন হলে নির্বাচনের মাত্র পাঁচ দিন আগেও তিনি আবার যুদ্ধ শুরু করতে পারেন।

ইরান প্রসঙ্গে ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নেতানিয়াহুর মন্ত্রিসভা দাবি করছে, ইরান পতনের দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু এটি মোটেও সত্য নয়। এ বিষয়ে তাদের কোনো সঠিক উপলব্ধি বা বোঝাপড়া নেই; এগুলো নিছক ফাঁকা বুলি।

বারাক আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর তিন বছর পেরিয়ে গেলেও ২,৫০০ জন নিহত হওয়ার পরও এই সরকার ক্ষমতায় রয়েছে এবং দাবি করছে যে তারা ইসরায়েলকে এগিয়ে নিতে পারবে—এটি ইসরায়েলি প্রজন্মের জন্য লজ্জার বিষয়। তার ভাষায়, এই সরকার সম্পূর্ণ কৌশলগত অক্ষমতা এবং নজিরবিহীন দুর্নীতির পরিচয় দিয়েছে।#

 

পার্সটুডে/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।