ট্রাম্পের বিরুদ্ধে ২৬ মার্কিন অঙ্গরাজ্যের মামলা
-
ট্রাম্প
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ ২৬টি অঙ্গরাজ্য জ্বালানি সাশ্রয়ী মানদণ্ড (ফিউল ইকোনোমি স্ট্যান্ডার্র্ড) কমিয়ে দেওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে।
ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি'র বরাতে পার্সটুডে জানায়, মার্কিন পরিবহন মন্ত্রণালয় ২০৩১ সালের মধ্যে যানবাহনের জ্বালানি সাশ্রয়ী মানদণ্ড প্রতি গ্যালনে গড়ে ৩৪.৯ মাইল (প্রায় ৫৬ কিলোমিটার) করার সিদ্ধান্ত নিয়েছে। এর বিরোধিতা করে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় এই মান নির্ধারণ করা হয়েছিল প্রতি গ্যালনে ৫০.৪ মাইল (প্রায় ৮১ কিলোমিটার)।
যে বিষয়টি জ্বালানি সাশ্রয়ী মানদণ্ড নির্ধারণ করে তাহলো একটি গাড়ি এক গ্যালন পেট্রোলে ন্যূনতম কত মাইল চলবে। এই সংখ্যা যত বেশি, গাড়িটির জ্বালানি খরচ তত কম।
অর্থাৎ জ্বালানি সাশ্রয়ী মানদণ্ড কমানোর ফলে গাড়ি নির্মাতারা তুলনামূলকভাবে বেশি জ্বালানি খরচ করে- এমন গাড়ি তৈরি করার সুযোগ পাবে। এতে গাড়ির দাম কমতে পারে, তবে এর বিপরীতে মানুষকে বেশি পেট্রোল ব্যবহার করতে হবে এবং জ্বালানির পেছনে বেশি অর্থ ব্যয় করতে হবে।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।