ইরানের মহাকাশ সংস্থার প্রধান: পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুত রয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i163664-ইরানের_মহাকাশ_সংস্থার_প্রধান_পার্স_২_স্যাটেলাইট_উৎক্ষেপণের_প্রস্তুত_রয়েছে
পার্সটুডে- ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া জানিয়েছেন, দেশটি নতুন একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রস্তুত করেছে। তিনি বলেন, ‘পার্স-২’ নামের ইরানি স্যাটেলাইটটি ‘পায়া’ স্যাটেলাইটেরই আরও উন্নত সংস্করণ। এতে ৩ মিটারের চেয়েও উন্নত ইমেজিং সক্ষমতা রয়েছে এবং এটি উৎক্ষেপণের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
(last modified 2026-10-04T14:53:20+00:00 )
অক্টোবর ০৪, ২০২৬ ২০:৫৩ Asia/Dhaka
  • হাসান সালারিয়া
    হাসান সালারিয়া

পার্সটুডে- ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া জানিয়েছেন, দেশটি নতুন একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রস্তুত করেছে। তিনি বলেন, ‘পার্স-২’ নামের ইরানি স্যাটেলাইটটি ‘পায়া’ স্যাটেলাইটেরই আরও উন্নত সংস্করণ। এতে ৩ মিটারের চেয়েও উন্নত ইমেজিং সক্ষমতা রয়েছে এবং এটি উৎক্ষেপণের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের মহাকাশ শিল্পের অগ্রগতি তুলে ধরে সালারিয়া বলেন, ইরানের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘নাহিদ-২’ সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং এর অধিকাংশ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞরা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের সহযোগিতায় স্যাটেলাইটটি তৈরি করেছেন। এর আরও উন্নত প্রজন্মের স্যাটেলাইটও বর্তমানে নির্মাণাধীন।

তিনি আরও বলেন, ইরানের মহাকাশ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো ‘কায়েম-১০০’ স্যাটেলাইট ক্যারিয়ারের সক্ষমতা সফলভাবে প্রতিষ্ঠা করা। পাশাপাশি ‘চামরান’ স্যাটেলাইটের কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে কক্ষপথে স্যাটেলাইটের অবস্থান নিয়ন্ত্রণের অ্যালগরিদম উন্নয়নে ইরানে প্রথমবারের মতো কক্ষপথীয় নিকটবর্তী-সংযোগ বা ‘অরবিটাল অ্যাপ্রোচ’ সফলভাবে সম্পন্ন হয়।

ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ প্রসঙ্গে সালারিয়া বলেন, ‘সিমোরগ’ ক্যারিয়ারের মাধ্যমে ইরান এখন পর্যন্ত সবচেয়ে ভারী বস্তু কক্ষপথে পাঠানোর সাফল্য অর্জন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ প্রকল্পে কাজ করছেন।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।