যুদ্ধের সময় পরিবেশ ধ্বংসকারীদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে: আরাকচি
-
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পরিবেশ রক্ষা এবং এই ভূখণ্ড ও দেশের শত্রুদের জবাবদিহির আওতায় আনা একটি অনস্বীকার্য বাস্তবতা ।
পার্সটুডে মেহের সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি একটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে লিখেছেন, পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ‘ইকোসাইড’ (পরিবেশবিধ্বংসী অপরাধ) সম্মেলনে দেওয়া বক্তব্যের একাংশে তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধের সময় পরিবেশ ধ্বংস করা একটি নীরব অপরাধ, যার পরিণতি যুদ্ধক্ষেত্রের গণ্ডি ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়।
তিনি আরও বলেন, প্রিয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের সামরিক হামলা এবং দেশটির তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ফলে গুরুতর পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে। এসব হামলা মানুষের স্বাস্থ্য, প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ পরিবেশে বসবাসের অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে।
আরাকচি জোর দিয়ে বলেন, সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পরিবেশ রক্ষা এবং এই ভূখণ্ড ও দেশের শত্রুদের জবাবদিহির আওতায় আনা একটি অনস্বীকার্য প্রয়োজন।
তিনি আরও বলেন, “আমরা ক্ষমা করব না, ভুলেও যাব না!”#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।