মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস; বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা
https://parstoday.ir/bn/news/iran-i160178-মার্কিন_এমকিউ_৯_ড্রোন_ধ্বংস_বাহরাইনে_মার্কিন_ঘাঁটিতে_হামলা
পার্সটুডে- ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র জনসংযোগ বিভাগ জানিয়েছে, একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
(last modified 2026-06-10T01:33:19+00:00 )
জুন ১০, ২০২৬ ১০:০৩ Asia/Dhaka
  • মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস; বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা

পার্সটুডে- ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র জনসংযোগ বিভাগ জানিয়েছে, একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

হরমুজ প্রণালীতে চলমান আকাশযুদ্ধের সময় পারস্য উপসাগরের উত্তর দিকের আকাশপথ থেকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল একটি ড্রোন। সেটি বুশেহর প্রদেশের জাম শহরের আকাশে আধুনিক বিমান প্রতিরক্ষা বাহিনীর যোদ্ধাদের গুলির আঘাতে ধ্বংস হয়ে যায়।

এদিকে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুর উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে বাহরাইনের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। 

এতে আরো বলা হয়, শত্রুর এই উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে নৌবাহিনীর যোদ্ধারা স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে বাহরাইনের পঞ্চম নৌবহরকে ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করে।

সংঘর্ষ এখনো চলমান রয়েছে এবং ইরানি জাতির গর্বিত রক্ষীরা শত্রুর আগ্রাসনের জবাব দিচ্ছে। যদি উসকানি অব্যাহত থাকে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/এস এ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।