তেহরান কখনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না: ইরাভানি
https://parstoday.ir/bn/news/iran-i160212-তেহরান_কখনো_চাপ_বা_জবরদস্তির_কাছে_নতি_স্বীকার_করবে_না_ইরাভানি
পার্সটুডে- ট্রাম্পের হুমকির জবাবে জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেছেন, "হুমকি, ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগের মাধ্যমে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়।" তিনি জোর দিয়ে বলেন: ইরান কখনো হুমকি বা চাপের মুখে আলোচনা করেনি এবং কখনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না।
(last modified 2026-06-11T06:03:15+00:00 )
জুন ১১, ২০২৬ ১২:০০ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি

পার্সটুডে- ট্রাম্পের হুমকির জবাবে জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেছেন, "হুমকি, ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগের মাধ্যমে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়।" তিনি জোর দিয়ে বলেন: ইরান কখনো হুমকি বা চাপের মুখে আলোচনা করেনি এবং কখনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি পশ্চিম এশিয়ার ঘটনাবলি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করার জন্য কলম্বিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উচিত ইরানের বিরুদ্ধে তার বারবার হুমকি দেওয়া থেকে বিরত থাকা।

তিনি জোর দিয়ে বলেন: ইরান কখনো হুমকি বা চাপের মুখে আলোচনা করেনি এবং কখনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। ইরাভানি বলেন: যুক্তরাষ্ট্র বারবার এই ব্যর্থ নীতি অনুসরণ করেছে এবং এতদিনে তাদের উপলব্ধি করা উচিত ছিল যে সামরিক হুমকি ও ভীতি প্রদর্শনের ফল বিপরীত হয়।

ইরাভানি বলেন: "ওয়াশিংটন যদি সত্যিই একটি কূটনৈতিক সমাধান চায়, তবে তাদের হুমকির ভাষা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, অন্যের সার্বভৌমত্ব রক্ষা, সমতা মেনে চলা এবং আন্তর্জাতিক আইনের পূর্ণ আনুগত্যের ভিত্তিতে ইরানের সাথে আলোচনায় বসা উচিত।"#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।