বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশ্বে ইরানের অবস্থান তৃতীয়, টিকাদানে প্রথম
https://parstoday.ir/bn/news/iran-i163120-বন্ধ্যাত্ব_চিকিৎসায়_বিশ্বে_ইরানের_অবস্থান_তৃতীয়_টিকাদানে_প্রথম
পার্সটুডে- ইরানের মেডিকেল কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাইসজাদেহ বলেছেন, টিকাদান কর্মসূচির আওতায় ইরান বিশ্বে প্রথম এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় তৃতীয় অবস্থান অর্জন করেছে।
(last modified 2026-09-15T14:47:56+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২০:৩৫ Asia/Dhaka
  • রায়িসজাদেহ
    রায়িসজাদেহ

পার্সটুডে- ইরানের মেডিকেল কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাইসজাদেহ বলেছেন, টিকাদান কর্মসূচির আওতায় ইরান বিশ্বে প্রথম এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় তৃতীয় অবস্থান অর্জন করেছে।

ইয়াং জার্নালিস্টস ক্লাবের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের মেডিকেল কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাইসজাদেহ বলেন, বর্তমানে ইরানে ১ লাখ ৭০ হাজারেরও বেশি চিকিৎসক কর্মরত রয়েছেন। দেশটির জনসংখ্যার অনুপাতে প্রতি ১০ হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা ১৯ জন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ১০ হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের গড় সংখ্যা ১৬ জন। সে হিসেবে চিকিৎসকের সংখ্যার দিক থেকে ইরানের অবস্থান বৈশ্বিক গড়ের তুলনায় ভালো।

রাইসজাদেহ আরও বলেন, টিকাদানের আওতায় ইরান বর্তমানে বিশ্বে প্রথম এবং বন্ধ্যত্বের চিকিৎসায় বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।

তিনি বলেন, লিভার ও কিডনি প্রতিস্থাপনেও ইরান বিশ্বে চতুর্থ অবস্থান অর্জন করেছে। এ ছাড়া ককলিয়ার ইমপ্লান্ট বা শ্রবণযন্ত্র প্রতিস্থাপন, হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার এবং বিভিন্ন জটিল সার্জারির ক্ষেত্রেও ইরান বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।