বাহরাইনের শাসকগোষ্ঠীর সিদ্ধান্ত প্রত্যাখ্যাত: শায়খ ঈসা কাসেম
-
আয়াতুল্লাহ শায়খ ঈসা কাসেম
পার্সটুডে: বাহরাইনের শিয়া সম্প্রদায়ের নেতা আয়াতুল্লাহ শায়খ ঈসা কাসেম বলেছেন, দেশটির শাসকগোষ্ঠীর নেওয়া ধারাবাহিক সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যাত।
এসব সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বাসীদের অবস্থান এক ও অভিন্ন বলেও তিনি উল্লেখ করেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের সেদা ও সিমা নিউজ এজেন্সি আইআরআইবি'র বরাতে আয়াতুল্লাহ শায়খ ঈসা কাসেম এক বার্তায় বলেন, বাহরাইনের ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠীর নেওয়া ধারাবাহিক সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যাত।
এসব সিদ্ধান্তের বিষয়ে শিয়াদের প্রতিক্রিয়া তুলে ধরে তিনি বলেন, তাদের জবাব এক ও অভিন্ন-যা তাওহিদের বাণী ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র মধ্যে সংক্ষেপিত।
আয়াতুল্লাহ ঈসা কাসেম আরও বলেন, এই অবস্থান উল্লিখিত সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে তীব্র আপত্তি ও প্রকাশ্য বিরোধিতার প্রকাশ।
বাহরাইনের আল খলিফা শাসকগোষ্ঠী শিয়াদের বিরুদ্ধে দমনমূলক নীতি গ্রহণ এবং কয়েকজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার পর তিনি এসব মন্তব্য করেন।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।