জান-ফিদা ( আত্মোৎসর্গকারী) শিক্ষা কেন্দ্রগুলোর কার্যক্রম উদ্বোধন
রাজধানীর ইমাম হোসাইন (আ.)-এর চত্বরে ‘জান-ফিদা’ শিক্ষা কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের বাসিজ সংগঠনের প্রধান হুজ্জাতুল ইসলাম তাইয়েব এবং বৃহত্তর তেহরানের আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসানজাদে উপস্থিত ছিলেন।
জান-ফিদার’র মূল লক্ষ্য হলো স্বেচ্ছাসেবী নাগরিকদের প্রাথমিক প্রতিরক্ষা ও সামরিক দক্ষতায় প্রশিক্ষিত করে সম্ভাব্য বাহ্যিক হুমকির সময় দেশের প্রতিরক্ষা সক্ষমতায় তাদের যুক্ত করার জন্য একটি প্রশিক্ষণভিত্তি তৈরি করা।
ঘোষিত উদ্দেশ্যগুলো হলো—
সাধারণ নাগরিকদের প্রাথমিক সামরিক ও প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়া।
প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে প্রাথমিক আগ্রহ ও প্রস্তুতি তৈরি করা এবং পরবর্তী সামরিক প্রশিক্ষণের জন্য তাদের প্রস্তুত করা।
প্রশিক্ষণের অংশ হিসেবে অস্ত্র পরিচালনা ও গুলিবর্ষণ, নগর প্রতিরক্ষা, ড্রোন সম্পর্কে পরিচিতি এবং জরুরি চিকিৎসা ও উদ্ধারকাজের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
যেসব স্বেচ্ছাসেবী পরবর্তী ধাপের প্রশিক্ষণ ও বাছাই সম্পন্ন করবেন, তাদের প্রয়োজন অনুযায়ী সামরিক প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার সুযোগ রাখার কথা বলা হয়েছে।
বাসিজের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, কর্মসূচিটি মূলত বাহ্যিক হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহারের কথা বলা হয়েছে; অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলার জন্য এই প্রশিক্ষণ নেওয়া হচ্ছে
পার্সটুডে/এমবিএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।