মেজর জেনারেল আবদুল্লাহি: নতুন যুদ্ধ শুরু হলে তার আগুন সবাইকে গ্রাস করবে
https://parstoday.ir/bn/news/iran-i163682-মেজর_জেনারেল_আবদুল্লাহি_নতুন_যুদ্ধ_শুরু_হলে_তার_আগুন_সবাইকে_গ্রাস_করবে
পার্সটুডে—ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার আগুনের আঁচ সবার ওপর পড়বে।
(last modified 2026-10-05T10:30:05+00:00 )
অক্টোবর ০৫, ২০২৬ ১৬:১৮ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি
    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি

পার্সটুডে—ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার আগুনের আঁচ সবার ওপর পড়বে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধগুলো ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের দুষ্ট প্রেসিডেন্ট এবং ইহুদিবাদী অপরাধী চক্রের প্রধান বিভিন্ন ক্ষেত্রে গুরুতর সংকটে রয়েছে। এখন তারা ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টার মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর চেষ্টা করছে।”

মেজর জেনারেল আবদুল্লাহি তাঁর বক্তব্যে আরও বলেন—

১. হাজার বছরের সভ্যতার অধিকারী ইরানি জনগণ সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান করেছে। কোনো অত্যাচারীর কাছে তারা কখনো মাথা নত করবে না।

২. ইসরায়েলি শাসকগোষ্ঠী ভুল হিসাব-নিকাশের কারণে ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ এবং রমজান যুদ্ধ শুরু করেছিল। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী পাল্টা আঘাতের মুখে তারা যুদ্ধ বন্ধের আবেদন জানায়। শক্তিশালী ইরানের সঙ্গে মোকাবিলা করার সক্ষমতা তাদের এখন নেই এবং ভবিষ্যতেও থাকবে না—এমনটাই দাবি করেন তিনি।

৩. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বুঝতে হবে, ইরান মার্কিন কংগ্রেস নির্বাচনের ফলাফলের অপেক্ষায় নেই। ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো সীমাবদ্ধতা ছাড়াই যুক্তরাষ্ট্রের স্বার্থগুলোকে লক্ষ্যবস্তু করবে।

৪. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ও সহযোগিতা দেওয়া দেশগুলোর প্রতি তিনি বলেন, অস্থিতিশীলতার প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উপস্থিতি। নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার আগুনের আঁচ সবার ওপরই পড়বে।

৫. আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (IAEA), ভেড়ার চামড়ায় নেকড়ের ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

শেষে তিনি বলেন, “ইসলামি ইরান আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। আমরা আল্লাহর সাহায্যের ওপর আশাবাদী।”#

 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।