হিজবুল্লাহ: দক্ষিণ লেবানন মুক্ত করার জন্য প্রতিরোধই হচ্ছে একমাত্র বিকল্প
https://parstoday.ir/bn/news/west_asia-i163678-হিজবুল্লাহ_দক্ষিণ_লেবানন_মুক্ত_করার_জন্য_প্রতিরোধই_হচ্ছে_একমাত্র_বিকল্প
পার্সটুডে- হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী শত্রুর লোলুপতা থেকে লেবাননের ভূখণ্ড রক্ষার জন্য প্রতিরোধ একটি জাতীয় ও অপরিহার্য বিকল্প। এই আন্দোলন দৃঢ়তার সঙ্গে এই পথ অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছে।
(last modified 2026-10-05T07:00:35+00:00 )
অক্টোবর ০৫, ২০২৬ ১২:৫৭ Asia/Dhaka
  • •	বৈরুতে হিজবুল্লাহর তরুণদের সমাবেশ ও প্যারেড প্রদর্শনি
    • বৈরুতে হিজবুল্লাহর তরুণদের সমাবেশ ও প্যারেড প্রদর্শনি

পার্সটুডে- হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী শত্রুর লোলুপতা থেকে লেবাননের ভূখণ্ড রক্ষার জন্য প্রতিরোধ একটি জাতীয় ও অপরিহার্য বিকল্প। এই আন্দোলন দৃঢ়তার সঙ্গে এই পথ অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছে।

পার্সটুডে ইরনার বরাত দিয়ে জানায়, বৈরুতে হিজবুল্লাহর তরুণদের স্কাউট সমাবেশে শেখ আলী দায়মুশ বর্তমান সংবেদনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “আজ আমরা আবারও প্রতিরোধের পথে অবিচল থাকা এবং এটিকে একটি জাতীয় বিকল্প হিসেবে গ্রহণের প্রতি আমাদের অঙ্গীকারের ওপর জোর দিচ্ছি।”

দায়মুশ আরও বলেন, “দখলদারদের আগ্রাসন, আমাদের দেশের ভূখণ্ডের প্রতি শত্রুর লোলুপতা এবং সরকারের নিজ দায়িত্ব পালনে অক্ষমতার মধ্যে আমাদের জনগণের সামনে নিজেদের ভূখণ্ড রক্ষার পথ ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট নেই।”

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান বলেন, বর্তমানে প্রধান বিষয় হলো দক্ষিণ লেবাননকে দখলদারদের উপস্থিতি থেকে মুক্ত করা এবং সেখানকার বাসিন্দাদের তাদের বাড়িঘরে ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার জনগণ। এই আত্মত্যাগী জনগণের সেবায় আমরা কোনো প্রচেষ্টাই বাকি রাখব না।”

শত্রুর সামরিক তৎপরতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “শত্রু যদি কিছু গ্রাম ও শহরতলি পুনরায় দখল করতে সক্ষমও হয়, তাতে কোনোভাবেই তাদের প্রকল্পের বিজয় প্রমাণিত হবে না। এমন পরিস্থিতিতে ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য প্রতিরোধ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি একটি জাতীয় প্রয়োজনীয়তায় পরিণত হবে।”#

পার্সটুডে/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।