স্টারলিংকের অননুমোদিত কার্যক্রমের ব্যাপারে নরওয়ের নিষ্ক্রিয়তায় ইরানের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/iran-i163676-স্টারলিংকের_অননুমোদিত_কার্যক্রমের_ব্যাপারে_নরওয়ের_নিষ্ক্রিয়তায়_ইরানের_প্রতিবাদ
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক স্টারলিংকের অননুমোদিত কার্যক্রমের ব্যাপারে নরওয়ের নিষ্ক্রিয়তা অব্যাহত থাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিবাদ দেশটির তেহরানস্থ রাষ্ট্রদূতের কাছে জানিয়েছেন।
(last modified 2026-10-05T05:59:02+00:00 )
অক্টোবর ০৫, ২০২৬ ১১:৫৬ Asia/Dhaka
  • •	ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক স্টারলিংকের অননুমোদিত কার্যক্রমের ব্যাপারে নরওয়ের নিষ্ক্রিয়তা অব্যাহত থাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিবাদ দেশটির তেহরানস্থ রাষ্ট্রদূতের কাছে জানিয়েছেন।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি রোববার তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত পাওল বিওর নেস্তাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। তিনি ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড পরিচালনায় যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার অপব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করেন। একই সঙ্গে ইরানের ভূখণ্ডে এই ব্যবস্থার অননুমোদিত কার্যক্রমের ব্যাপারে নরওয়ের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।

তিনি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)-এ স্টারলিংক নেটওয়ার্কের নিবন্ধনকারী দেশ হিসেবে নরওয়ের দায়িত্ব পালনে ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই সংস্থার রেডিও রেগুলেশন বোর্ডের (আরআরবি) সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নরওয়ে সরকারের দায়িত্ব ছিল। কিন্তু ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা সত্ত্বেও নরওয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

পিরকুহি স্টারলিংকের অননুমোদিত কার্যক্রমের মাধ্যমে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘনকারী কর্মকাণ্ড বন্ধে নরওয়ে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের দাবিটি অবিলম্বে জানিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নরওয়ের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও হস্তান্তর করেন।#

পার্সটুডে/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।