৫ স্বর্ণপদক শক্তিশালী ইরানের ভবিষ্যৎ গড়ার প্রজন্মের বার্তা: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i163688-৫_স্বর্ণপদক_শক্তিশালী_ইরানের_ভবিষ্যৎ_গড়ার_প্রজন্মের_বার্তা_কলিবফ
পার্সটুডে—ইরানের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড দল ১৯তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে পাঁচটি স্বর্ণপদক অর্জন করায় দলটিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি এ অর্জনকে ইরানের জন্য মূল্যবান গৌরব হিসেবে উল্লেখ করেছেন।
(last modified 2026-10-05T11:52:03+00:00 )
অক্টোবর ০৫, ২০২৬ ১৭:৩৪ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ।
    ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ।

পার্সটুডে—ইরানের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড দল ১৯তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে পাঁচটি স্বর্ণপদক অর্জন করায় দলটিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি এ অর্জনকে ইরানের জন্য মূল্যবান গৌরব হিসেবে উল্লেখ করেছেন।

পার্সটুডে জানিয়েছে, অভিনন্দনবার্তায় কালিবাফ বলেন, ১৯তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইরানের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান দলের গৌরবময় চ্যাম্পিয়ন হওয়া এবং পাঁচটি স্বর্ণপদক অর্জন ইরানের জন্য অত্যন্ত মূল্যবান সম্মান। এটি এমন তরুণদের সক্ষমতার প্রমাণ, যারা বিশ্বের অন্যতম কঠিন বৈজ্ঞানিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা সর্বোত্তমভাবে প্রমাণ করেছে।

তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো এই সাফল্য অর্জিত হয়েছে। প্রতিটি পদকের পেছনে রয়েছে তরুণ শিক্ষার্থী ও প্রশিক্ষকদের বছরের পর বছর পরিশ্রম, অনুশীলন, অধ্যয়ন ও অধ্যবসায়। তাদের হাত ধরেই বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক মঞ্চে ইরানের পতাকা উড়েছে।

অভিনন্দনবার্তায় আরও বলা হয়, আজ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি করে ইরানি তরুণদের জ্ঞান ও সক্ষমতার ওপর আস্থা রাখা প্রয়োজন। যে দেশ তার তরুণদের সুযোগ দেয়, বিজ্ঞানকে গুরুত্ব দেয় এবং আত্মবিশ্বাসকে সংশয়ের জায়গায় প্রতিষ্ঠিত করে, সে দেশ নিজের হাতেই ভবিষ্যৎ নির্মাণ করে এবং নিষেধাজ্ঞা ও অবরোধ মোকাবিলা করতে সক্ষম হয়।

কলিবফ আরও বলেন, এই পাঁচটি স্বর্ণপদক এমন এক প্রজন্মের বার্তা বহন করছে, যারা কঠিন সমস্যার সমাধান করতে পারে, জ্ঞানের সীমা আরও বিস্তৃত করতে পারে এবং ইরানের জন্য আরও শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণ করতে পারে।#

 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।