সৌদি শত্রু বাহিনীর ক্ষয়ক্ষতি নজিরবিহীন: ইয়াহিয়া সারি
-
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
পার্সটুডি- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সৌদি শত্রু বাহিনীর হতাহত ও ক্ষয়ক্ষতি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
পার্সটুডের প্রতিবেদনে, ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বরাত দিয়ে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে অর্জিত সব সাফল্য ও অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে, শত্রুপক্ষের প্রচারণা তাদের প্রভুদের সন্তুষ্ট করার জন্য কাল্পনিক বীরত্বের গল্প তৈরিরই নামান্তর।
তিনি আরও বলেন, গত কয়েক ঘণ্টায় সৌদি শত্রু বাহিনীর ২০০ জনেরও বেশি সদস্য হতাহত হয়েছে।
সারি বলেন, সৌদি শত্রু বাহিনীর সদস্যদের হতাহত ও সামরিক সরঞ্জামের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অতীতের সংঘাতগুলোর তুলনায় মানবসম্পদ ও সামরিক সরঞ্জাম-উভয় ক্ষেত্রেই নজিরবিহীন।#
পার্সটুডে/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।