ফ্রান্সে চলছে গণ আন্দোলন
ফ্রান্সের পুলিশ তরুণদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, আর ইউরোপ নীরব: রাশিয়া
-
জাখারোভা
পার্সটুডে- ফ্রান্সের পুলিশের সঙ্গে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের তীব্র সংঘর্ষের খবর প্রকাশের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ফ্রান্সের পুলিশ তরুণদের দমন করছে, অথচ ইউরোপীয় ইউনিয়ন নীরব।
ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, বিক্ষোভরত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের সঙ্গে ফ্রান্সের পুলিশের তীব্র সংঘর্ষের খবরের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্যঙ্গাত্মক সুরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন।
প্যারিসে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানতে চান, ফরাসি কর্তৃপক্ষ মানবাধিকার মেনে চলছে কি না—এ বিষয়ে ইউরোপীয় নেতারা কেন কোনো প্রশ্ন তুলছেন না?
জাখারোভা তাঁর টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন:
“মনে হচ্ছে প্যারিসের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক; পুলিশ তাদের নিজেদের সন্তানদেরই দমন করছে। তাহলে এলিসি প্রাসাদে মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হতো, সেসব গেল কোথায়?”#
পার্সটুডে/পার্সটুডে/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।