শত্রুর পরবর্তী ভুলের অপেক্ষায় ইরান! খুলবে নতুন যুদ্ধফ্রন্ট
https://parstoday.ir/bn/news/iran-i163706-শত্রুর_পরবর্তী_ভুলের_অপেক্ষায়_ইরান!_খুলবে_নতুন_যুদ্ধফ্রন্ট
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিষয়ে শত্রুদের ভুল হিসাব-নিকাশই তাদের জন্য বড় ধরনের পরাজয় ডেকে এনেছে। শত্রুদের পরবর্তী ভুলের কারণে তাদের সামনে নতুন নতুন ফ্রন্ট তৈরি হবে এবং আরও বড় ধরনের চমক সামনে আসবে।
(last modified 2026-10-06T05:43:16+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ১০:১৯ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিষয়ে শত্রুদের ভুল হিসাব-নিকাশই তাদের জন্য বড় ধরনের পরাজয় ডেকে এনেছে। শত্রুদের পরবর্তী ভুলের কারণে তাদের সামনে নতুন নতুন ফ্রন্ট তৈরি হবে এবং আরও বড় ধরনের চমক সামনে আসবে।

সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও শত্রুদের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুর প্রতিটি ভুল হিসাব তাদের জন্য বড় পরাজয় বয়ে এনেছে। আবার ভুল করলে তাদেরকে নতুন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

রেজায়ি জাতীয় সক্ষমতা ও ঐক্য অটুট রাখার ওপর জোর দিয়ে বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বিচক্ষণ নেতৃত্ব, ইরানি জনগণের ইতিহাস-সৃষ্টিকারী সহযোগিতা এবং রাষ্ট্রের সব অঙ্গের সমন্বয়ের মাধ্যমে ইরান দৃঢ়তার সঙ্গে এই জটিল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাবে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।