পেন্টাগন আমাকে আল-উদেইদ ঘাঁটিতে যেতে দেয় নি: সিনেটর মারফি
https://parstoday.ir/bn/news/world-i163750-পেন্টাগন_আমাকে_আল_উদেইদ_ঘাঁটিতে_যেতে_দেয়_নি_সিনেটর_মারফি
পার্সটুডে-মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, পশ্চিম এশিয়া সফরের সময় মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় (পেন্টাগন) তাকে কাতারের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে প্রবেশ করতে দেয় নি।
(last modified 2026-10-06T14:55:47+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ২০:৫০ Asia/Dhaka
  • সিনেটর মারফি
    সিনেটর মারফি

পার্সটুডে-মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, পশ্চিম এশিয়া সফরের সময় মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় (পেন্টাগন) তাকে কাতারের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে প্রবেশ করতে দেয় নি।

তিনি এটিকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব আড়াল করতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন।

আল-উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে শুরু করা যুদ্ধে ঘাঁটিটি ইরানের পক্ষ থেকে একাধিকবার হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মারফি বলেন, এই সফর আমাকে নিশ্চিত করেছে যে, এই যুদ্ধের খরচ এবং এর পরিণতি কংগ্রেস ও মার্কিন জনগণের কাছ থেকে আড়াল করার জন্য সক্রিয়, নজিরবিহীন ও বেআইনি একটি প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, তিনি ওই অঞ্চলে অবস্থান করার সময় পেন্টাগন যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার জন্য একটি ব্রিফিং বা অবহিতকরণ বৈঠক আয়োজন করতেও অস্বীকৃতি জানিয়েছে।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।