টুইটে নয়, জ্বালানির দামে বোঝা যাবে হরমুজ কার নিয়ন্ত্রণে: ইরানের বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i163718-টুইটে_নয়_জ্বালানির_দামে_বোঝা_যাবে_হরমুজ_কার_নিয়ন্ত্রণে_ইরানের_বার্তা
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের ডেপুটি-স্পিকার আলী নিকজাদ সামারিন বলেছেন- হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের জ্বালানির মূল্য প্রদর্শনকারী স্ক্রিন; ফাঁকা বুলি বা অর্থহীন টুইট নয়।
(last modified 2026-10-06T14:22:06+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ১৫:১৮ Asia/Dhaka
  • নিকযাদ
    নিকযাদ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের ডেপুটি-স্পিকার আলী নিকজাদ সামারিন বলেছেন- হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের জ্বালানির মূল্য প্রদর্শনকারী স্ক্রিন; ফাঁকা বুলি বা অর্থহীন টুইট নয়।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভিত্তিহীন ও হতাশাজনক দাবির প্রতিক্রিয়ায় নিকজাদ বলেন, তথাকথিত কোনো পরাশক্তি যখন মহান ইরানি জনগণের দৃঢ় সংকল্প ও অটুট বিশ্বাসের কাছে তিক্ত পরাজয়ের স্বাদ পায়, তখন স্বাভাবিকভাবেই তারা হুমকি ও অপপ্রচারের মাধ্যমে সেই লজ্জাজনক পরাজয় মেনে নিতে অস্বীকার করবে। কিন্তু বাস্তবতা নির্ধারণ করে ময়দানের পরিস্থিতি ও কথার ফুলঝুরি নয়।

তিনি আরও বলেন, ইরাককে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর কথা ছিল। অথচ ১০ হাজার মৃত্যু ও ৩১ হাজার আহতের লজ্জাজনক রেকর্ড নিয়ে অপমানজনকভাবে আপনাদের শক্তিশালী ইরাক থেকে সরে যেতে হয়েছে। হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের জ্বালানির দামের স্ক্রিন বা পর্দা, অর্থহীন টুইট নয়।

নিকজাদ বলেন, ইরানি জনগণ বহু বছর আগেই স্বাধীনভাবে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সেই সিদ্ধান্তে অটল রয়েছে। আপনাদের নিজেদের স্বার্থেই এই বাস্তবতা মেনে নেওয়া এবং ইরানি জনগণের ইচ্ছার সামনে মাথা নত করা উচিত।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।