প্রতিবেশীদের সঙ্গে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখাই ইরানের অগ্রাধিকার: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i163764-প্রতিবেশীদের_সঙ্গে_সংলাপ_ও_সহযোগিতা_অব্যাহত_রাখাই_ইরানের_অগ্রাধিকার_আরাকচি
পার্সটুডে- আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর নিয়ে এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, নিরাপদ একটি অঞ্চল গড়ে তুলতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখাই ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রাধিকার।
(last modified 2026-10-07T13:21:00+00:00 )
অক্টোবর ০৭, ২০২৬ ১৭:২৯ Asia/Dhaka
  • •	ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর নিয়ে এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, নিরাপদ একটি অঞ্চল গড়ে তুলতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখাই ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রাধিকার।

পার্সটুডের প্রতিবেদনে মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের তেহরান সফর সম্পর্কে লিখেছেন, সোমবার ৫ অক্টোবর তেহরানে আমি আর্মেনিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানকে স্বাগত জানিয়েছি।

আরাকচি বলেন, বৈঠকে তেহরান ও ইয়েরেভানের ক্রমবর্ধমান সম্পর্ক এবং অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, জ্বালানি ও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ককেশাসের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং এ অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেছি। আমাদের বিশ্বাস, আঞ্চলিক সমস্যাগুলো অবশ্যই এই অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণ ও উদ্যোগের মাধ্যমে এবং আঞ্চলিক শক্তিগুলোর হস্তক্ষেপ ছাড়াই সমাধান করতে হবে।

তিনি বলেন, আরও নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখাই ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রাধিকার।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।