'আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ এবং পুরো জাহাজটি আগুনের শিখায় গ্রাস হয়েছে'
হরমুজে নিষিদ্ধ এলাকায় ঢুকে সুপারট্যাংকার ইরানি মাইনের আঘাতে বিস্ফোরিত
-
হরমুজে নিষিদ্ধ এলাকায় ঢুকে সুপারট্যাংকার ইরানি মাইনের আঘাতে বিস্ফোরিত
পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কমান্ড জানিয়েছে, ‘আলগায়া’ নামের একটি সুপারট্যাংকার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের আইআরজিসির নৌবাহিনীর কমান্ডের বরাত দিয়ে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভোরে আইআরজিসির নৌবাহিনী কমান্ড জানায়, ৯৩২৫৩৩৬ নম্বরের ‘আলগায়া’ সুপারট্যাংকারটি হরমুজ প্রণালির দক্ষিণে নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করার সময় সামুদ্রিক মাইনেন আঘাত পেয়ে বিস্ফোরিত হয়।
আইআরজিসির নৌবাহিনী কমান্ডের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং পুরো তেলবাহী জাহাজটি আগুনের শিখায় গ্রাস হয়েছে।
আইআরজিসির নৌবাহিনী জোর দিয়ে বলেছে, এর আগে অবৈধ সাগর-পথটি ব্যবহারের বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এটি এখনো ইরানের নৌবাহিনীর বুদ্ধিদীপ্ত ও সমন্বিত নিয়ন্ত্রণে রয়েছে।
আইআরজিসির হাতে উন্নত MQ-1 ড্রোন ধ্বংস
এদিকে, আইআরজিসি তথা ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে একটি উন্নত এমকিউ-১ (MQ-1) ড্রোনকে আইআরজিসির মহাকাশ বাহিনীর আধুনিক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালির পশ্চিম আকাশে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। #
পার্সটুডে/এমএআর/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।