দক্ষিণ ইয়েমেনে কৌশলগত উপকূলীয় কাহবুব এলাকা মুক্ত
https://parstoday.ir/bn/news/west_asia-i163072-দক্ষিণ_ইয়েমেনে_কৌশলগত_উপকূলীয়_কাহবুব_এলাকা_মুক্ত
পার্সটুডে- সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর কাছ থেকে দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ, কৌশলগত ও উপকূলীয় কাহবুব এলাকা মুক্ত করার খবর দিয়েছে ইয়েমেনি গণমাধ্যম।
(last modified 2026-09-14T13:54:05+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১২:১১ Asia/Dhaka
  • দক্ষিণ ইয়েমেনে কৌশলগত উপকূলীয় কাহবুব এলাকা মুক্ত

পার্সটুডে- সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর কাছ থেকে দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ, কৌশলগত ও উপকূলীয় কাহবুব এলাকা মুক্ত করার খবর দিয়েছে ইয়েমেনি গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীকে বড় ধরনের পরাজয়ের মুখে ঠেলে দিয়ে বাব আল-মান্দাব প্রণালির কৌশলগত কাহবুব এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

এ বিষয়ে ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, রোববার বাব আল-মান্দাব এলাকায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযানে সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েকজন কমান্ডার নিহত ও আহত হন। কাহবুব এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের ৯ জন কমান্ডার নিহত ও আহত হয়েছে বলেও জানায় চ্যানেলটি।

আল-মাসিরাহ আরও জানিয়েছে, ইয়েমেনি বাহিনী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মারিবে সৌদি আরবের মদদপুষ্ট বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের সমাবেশস্থলগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। নাজরানের একটি তেল শোধনাগারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।#
 

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।