ইয়েমেনে সৌদি আরব এক নজিরবিহীন সংকটে পড়েছে: ইসরায়েলি গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/west_asia-i163076-ইয়েমেনে_সৌদি_আরব_এক_নজিরবিহীন_সংকটে_পড়েছে_ইসরায়েলি_গণমাধ্যম
পার্সটুডে- ইসরায়েলি সংবাদপত্র 'ইসরায়েল হায়োম' লিখেছে যে, পূর্বে হরমুজ প্রণালী, দক্ষিণে বাব আল-মান্দেব প্রণালী এবং লোহিত সাগরে যাওয়ার স্থলপথের ওপর একযোগে হুমকির কারণে সৌদি আরব এক নজিরবিহীন সংকটে পড়েছে, কারণ সবগুলো রুটই দেশটির তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।
(last modified 2026-09-14T14:50:15+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১৬:৩০ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আরব এক নজিরবিহীন সংকটে পড়েছে: ইসরায়েলি গণমাধ্যম
    ইয়েমেনে সৌদি আরব এক নজিরবিহীন সংকটে পড়েছে: ইসরায়েলি গণমাধ্যম

পার্সটুডে- ইসরায়েলি সংবাদপত্র 'ইসরায়েল হায়োম' লিখেছে যে, পূর্বে হরমুজ প্রণালী, দক্ষিণে বাব আল-মান্দেব প্রণালী এবং লোহিত সাগরে যাওয়ার স্থলপথের ওপর একযোগে হুমকির কারণে সৌদি আরব এক নজিরবিহীন সংকটে পড়েছে, কারণ সবগুলো রুটই দেশটির তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েল হায়োম সংবাদপত্র বলেছে, ইয়েমেনের আনসারুল্লাহর মোকাবিলা এবং বাব আল-মান্দেব অঞ্চলে তাদের অগ্রযাত্রা থামাতে সৌদি আরবের সাহায্যের অনুরোধ ওয়াশিংটন প্রত্যাখ্যান করার পর রিয়াদের ওপর চাপ বেড়েছে।

ইসরায়েলি দৈনিকটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য সৌদি আরবের অনুরোধে সাড়া দেননি।

ইসরায়েল হায়োমের মতে, এই পরিস্থিতি পারস্য উপসাগরীয় দেশগুলোকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে। পত্রিকাটি উল্লেখ করেছে যে, এ অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের ইরানি প্রতিপক্ষ আব্বাস আরাকচির মধ্যে ওমানে আসন্ন বৈঠকটি এই কাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হবে। ইসরায়েল হায়োম আরও লিখেছে, হরমুজ প্রণালীতে সামুদ্রিক পরিবহন বিষয়ে অস্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য ওমান ও ইরানের প্রচেষ্টা থেকে বোঝা যায় পারস্য উপসাগরীয় দেশগুলো বেশ চাপের মধ্যে আছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।