নিজের জনগণের বুদ্ধিবৃত্তিকে সম্মান করুন: আলবেনিয়ার প্রধানমন্ত্রীকে বাকায়ির কড়া জবাব
https://parstoday.ir/bn/news/iran-i160166-নিজের_জনগণের_বুদ্ধিবৃত্তিকে_সম্মান_করুন_আলবেনিয়ার_প্রধানমন্ত্রীকে_বাকায়ির_কড়া_জবাব
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  বলেছেন: সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির অধিকারী একটি জাতি হিসেবে নিজের জনগণের বোধ-বুদ্ধি ও প্রজ্ঞাকে সম্মান করা উচিত।
(last modified 2026-06-09T12:43:23+00:00 )
জুন ০৯, ২০২৬ ১৮:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  বলেছেন: সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির অধিকারী একটি জাতি হিসেবে নিজের জনগণের বোধ-বুদ্ধি ও প্রজ্ঞাকে সম্মান করা উচিত।

ইসমায়িল বাকায়ি আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ইরানবিরোধী দাবি ও বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেন।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ইরান-বিরোধী অভিযোগের পুনরাবৃত্তির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে আলবেনিয়ার জনবিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন:

'শান্ত হোন মি. প্রধানমন্ত্রী'!

আপনিই এই বিষয়টির সূচনা করেছেন; তাই এর পরিণতিও আপনাকেই মেনে নিতে হবে। আপনার দেশের জনগণ-যারা একটি সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসের উত্তরাধিকারী-তাদের বোধ-বুদ্ধিকে সম্মান করুন। তারা যথেষ্ট সচেতন ও বিচক্ষণ, সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সক্ষম।

আপনি যদি নিজের জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করতে চান, সেটা আপনার বিষয়। এ নিয়ে আমাদের কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন আপনি নিজ দেশের জনমত ও জনগণের ক্ষোভের মুখোমুখি হন, তখন জবাবদিহি এড়াতে অন্যদের দোষারোপ করবেন না।

ইরানের বিরুদ্ধে পুনরাবৃত্ত ও ভিত্তিহীন অভিযোগে ভরা দীর্ঘ বিবৃতি লেখার পরিবর্তে একবার থেমে দেখুন, আপনার দেশের মানুষ রাস্তায় কী স্লোগান দিচ্ছে:

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে’, ‘আমরা ন্যায়বিচার চাই’, ‘রামা, পদত্যাগ করো’ ইত্যাদি।

উল্লেখ্য, আলবেনিয়ার জনগণ কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পরিবারের একটি আবাসন প্রকল্পের পরিবেশগত প্রভাবের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে। এই প্রেক্ষাপটে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা দাবি করেছেন, এই বিক্ষোভের পেছনে নাকি “ইরান” রয়েছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।