আমরা ট্রাম্পের প্রতিটি হুমকির পাল্টা জবাব দিয়েছি: কমান্ডার শেকারচি
https://parstoday.ir/bn/news/iran-i160210-আমরা_ট্রাম্পের_প্রতিটি_হুমকির_পাল্টা_জবাব_দিয়েছি_কমান্ডার_শেকারচি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি হুমকির পাল্টা জবাব আমরা তাকে শক্তভাবে দিয়েছি এবং আমরা আমাদের সক্ষমতাও প্রমাণ করেছি।"
(last modified 2026-06-11T05:16:44+00:00 )
জুন ১১, ২০২৬ ১১:১৪ Asia/Dhaka
  • • ইরানী সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি
    • ইরানী সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি হুমকির পাল্টা জবাব আমরা তাকে শক্তভাবে দিয়েছি এবং আমরা আমাদের সক্ষমতাও প্রমাণ করেছি।"

পার্সটুডে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বুধবার সন্ধ্যায় ইরানের শহীদদের স্মরণসভা অনুষ্ঠানের অবকাশে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকির কথা উল্লেখ করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিটি হুমকির জবাব দেবে। আগের তুলনায় আরো তীব্র, শক্তিশালী এবং আরো কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

তিনি জোর দিয়ে বলেন, "আমরা বিশ্বব্যাপী আধিপত্যবাদী ব্যবস্থা এবং এই বিশ্ব দানবদের বিরুদ্ধে, বিশেষ করে অভিশপ্ত ট্রাম্প এবং দুষ্ট নেতানিয়াহুর বিরুদ্ধে কোনওভাবেই ব্যর্থ হব না।"

কমান্ডার শিকারচি আরো বলেন, আমরা শত্রুকে পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আল্লাহর ইচ্ছায় আমরা তাকে পরাজিত করব।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।