যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হিসাব-নিকাশ ব্যর্থ হয়েছে: আইআরজিসি মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i157626-যুদ্ধে_যুক্তরাষ্ট্র_ও_ইসরায়েলের_হিসাব_নিকাশ_ব্যর্থ_হয়েছে_আইআরজিসি_মুখপাত্র
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র আলি মোহাম্মদ নায়িনি বলেছেন, শত্রুরা মনে করেছিল সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত করলে দেশের প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়বে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৮, ২০২৬ ১৩:২৯ Asia/Dhaka
  • আইআরজিসি মুখপাত্র
    আইআরজিসি মুখপাত্র

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র আলি মোহাম্মদ নায়িনি বলেছেন, শত্রুরা মনে করেছিল সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত করলে দেশের প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়বে।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি'র মুখপাত্র আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে শত্রুরা তিনটি বড় ভুল হিসাব করেছিল।

প্রথমত, তারা ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে ৪৮ ঘণ্টার মধ্যেই সবকিছু ভেঙে পড়বে।

দ্বিতীয়ত, তারা ধারণা করেছিল এই যুদ্ধ তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে।

তৃতীয়ত, আমেরিকা ভেবেছিল- ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট গঠিত হবে। এর একটি হিসাবও মিলে নি। 

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।