ইসরায়েলি সেনাবাহিনী একসাথে দু’টি যুদ্ধের জন্য প্রস্তুত নয়: মায়ারিভ
-
ইসরায়েলি সেনা
পার্সটুডে- হিব্রু দৈনিক মায়ারিভ জানিয়েছে, প্রায় ২০ লাখ ইহুদি সাম্প্রতিক দিনগুলোতে লেবানন ও ইরানের হামলার মধ্যে রয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী একসাথে দু’টি যুদ্ধ পরিচালনা করতে সক্ষম নয়।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী কোন সুপারপাওয়ার নয়; যদিও এটি দক্ষ সেনাবাহিনী হিসেবে গণ্য হয়, তবে এই বাহিনী ক্ষমতা ও সম্পদে সীমাবদ্ধতার মুখোমুখি।
দৈনিকটি আরও লিখেছে, যেভাবে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ছোড়া হচ্ছে, তাতে ইসরায়েলি সেনাবাহিনী একসাথে দুই যুদ্ধ পরিচালনা করতে পারবে না।
রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এবং এই বিষয়টি লেবাননে অভিযানগুলোর সংখ্যা বৃদ্ধি ও বিস্তারে প্রভাব ফেলেছে।
মায়ারিভ আরও লিখেছে, লেবাননে দখলদার ইসরায়েলের সামরিক কার্যক্রম মূলত উচ্চপদস্থ কমান্ডারদের লক্ষ্যবস্তু করার পাশাপাশি বৈরুতের দক্ষিণাঞ্চল আক্রমণের ওপর কেন্দ্রীভূত হয়েছে; এই পদক্ষেপ লেবানন সরকারের ওপর চাপ বৃদ্ধি করার জন্য নেওয়া হয়েছে।
দৈনিকটি আরও লিখেছে, বাকি বিমান বাহিনীর সামান্য ক্ষমতা শুধুমাত্র নতুন প্রতিরক্ষা রেখায় স্থল বাহিনীকে সহায়তা করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং এই সামরিক ক্ষমতা এমন নয় যে, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে পারে।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।