এরদোগান: বিশ্ববাসীর চোখের সামনেই গাজায় নির্বিচারে হত্যা করা হচ্ছে মানুষকে
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব
পার্সটুডে: গাজায় ইসরাইলি শাসক গোষ্ঠীর অপরাধের প্রসঙ্গ তুলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গত তিন বছর ধরে গোটা বিশ্বের চোখের সামনেই গাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এরদোগান বলেন, “আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নিজেদের মনে করে—এমন একটি অহংকারী, চরমপন্থী ও রক্তপিপাসু গণহত্যাকারী নেটওয়ার্ক গাজাকে বিশ্বের বৃহত্তম জোরপূর্বক শ্রমশিবিরে পরিণত করেছে।”
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের ফিলিস্তিনি ভাই-বোনেরা যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েলি শাসক গোষ্ঠী হাজার হাজার বার তা লঙ্ঘন করেছে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত কেউ দাবি করতে পারে না যে আন্তর্জাতিক ব্যবস্থা ন্যায়বিচার প্রতিষ্ঠা করছে।
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।