যুক্তরাষ্ট্র এ অঞ্চলের দেশগুলোর মূল্যবোধ রক্ষার তোয়াক্কা করে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i157670-যুক্তরাষ্ট্র_এ_অঞ্চলের_দেশগুলোর_মূল্যবোধ_রক্ষার_তোয়াক্কা_করে_না_ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এটা এখন সবার কাছে প্রমাণ হয়ে গেছে যে, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি নিরাপত্তা ও স্থিতিশীলতা আনবে না বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ ও নিরাপত্তাহীনাতাই শুধু বাড়াবে।
(last modified 2026-03-10T17:18:13+00:00 )
মার্চ ০৯, ২০২৬ ২২:২৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এটা এখন সবার কাছে প্রমাণ হয়ে গেছে যে, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি নিরাপত্তা ও স্থিতিশীলতা আনবে না বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ ও নিরাপত্তাহীনাতাই শুধু বাড়াবে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ রমজান মাসে তার দেশে সামরিক হামলার কথা উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর মূল্যবোধ রক্ষার তোয়াক্কা করেনা যুক্তরাষ্ট্র এবং তারা শুধুমাত্র ইসরায়েলের জন্য কাজ করছে। তাই এ অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক ঘটনাবলী থেকে শিক্ষা নেয়া এবং তাদেরকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে।

তিনি আরো বলেন, জাতিসংঘের আইন অনুযায়ী কোনো দেশেরই একে অপরের বিরুদ্ধে হামলা চালানো কোনো অধিকার নেই।

বাকায়ি বলেন, জাতিসংঘ এবং এর মহাসচিব এই সংস্থার নিয়ম পুরোপু্রি মেনে চলতে বা বাস্তবায়ন করতে অক্ষমতার পরিচয় দিয়েছেন। তাদের দায়িত্ব ছিল ইরানে ইসরায়েল-মার্কিন আগ্রাসনের বিষয়ে দ্রুত তদন্ত শুরু করা কিন্তু সেটা তারা করেনি।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পুরোপুরি আমেরিকার দ্বারা প্রভাবিত এবং এ অবস্থায় ইরান নিজেকে রক্ষার জন্য বৈধ প্রতিরক্ষা চালিয়ে যাবে।#

পার্সটুডে/এমআরএইচ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।