যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপর্যয়ের দায় তেল আবিব ও ওয়াশিংটনের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপর্যয়ের দায় সরাসরি দখলদার ইসরায়েল এবং ওয়াশিংটনে তাদের অনুসারীদের ওপর বর্তায়।
পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) নেটওয়ার্কে লিখেছেন, যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপর্যয়ের দায় সরাসরি ইহুদিবাদী ইসরায়েল এবং ওয়াশিংটনে তাদের অনুসারীদের ওপর বর্তায়।
আরাকচি আরও বলেন,ইরান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের ক্ষতি করতে চায় না; যারা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ব্যয়বহুল বিদেশি যুদ্ধগুলোতে হস্তক্ষেপ বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি, গৃহঋণের খরচ বেড়ে যাওয়া ও অবসর ভাতা হ্রাসের দায় সরাসরি ইসরায়েল এবং ওয়াশিংটনে তাদের অনুসারীদের ওপর বর্তায়। এর দায় আমাদের নয়।#
পার্স টুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।