ইসরায়েলের জন্য নেতানিয়াহুর অপসারণ অপরিহার্য: ইসরায়েলি এমপি
https://parstoday.ir/bn/news/west_asia-i162868-ইসরায়েলের_জন্য_নেতানিয়াহুর_অপসারণ_অপরিহার্য_ইসরায়েলি_এমপি
পার্সটুডে- ইসরায়েলি সংসদ সদস্য গিলাদ কেরেভ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপসারণকে একটি অপরিহার্য বিষয় হিসেবে মূল্যায়ন করেছেন।
(last modified 2026-09-07T13:34:52+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৬ ১৫:১৩ Asia/Dhaka
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

পার্সটুডে- ইসরায়েলি সংসদ সদস্য গিলাদ কেরেভ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপসারণকে একটি অপরিহার্য বিষয় হিসেবে মূল্যায়ন করেছেন।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি সংসদের সদস্য গিলাদ কেরেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন যে, ইসরায়েলি সম্প্রদায়ের জন্য নেতানিয়াহুকে পদ থেকে অপসারণ একটি অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে।

তিনি ‘অপারেশন স্টর্ম আল-আকসা’-র নিরাপত্তা ব্যর্থতা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে নেতানিয়াহুর অসহযোগিতার সমালোচনা করেছেন।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।