ইরান যুদ্ধের পর অস্ত্রের মজুত কমেছে, ঝুঁকিতে মার্কিন নিরাপত্তা
https://parstoday.ir/bn/news/world-i162932-ইরান_যুদ্ধের_পর_অস্ত্রের_মজুত_কমেছে_ঝুঁকিতে_মার্কিন_নিরাপত্তা
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের তীব্র সমালোচনা করে নিউইয়র্ক টাইমস সতর্ক করে দিয়েছে।
(last modified 2026-09-09T08:47:37+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৬ ২০:৪৬ Asia/Dhaka
  • যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ
    যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের তীব্র সমালোচনা করে নিউইয়র্ক টাইমস সতর্ক করে দিয়েছে।

দৈনিকটি লিখেছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়া, মিত্রজোটগুলো দুর্বল হয়ে পড়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নৌবহর সরিয়ে নেওয়া এবং সামরিক বাহিনীকে রাজনৈতিকীকরণের ফলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের সামনে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ইসনা-এর বরাতে পার্সটুডে জানিয়েছে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তাঁর যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের নীতিগুলো যেমন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধের পর গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতি, চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নৌবহর প্রত্যাহার এবং ব্যক্তিগতভাবে অনুগত কর্মকর্তাদের সুবিধা দিতে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডারদের সরিয়ে দেওয়া- মার্কিন জাতীয় নিরাপত্তাকে “শীতল যুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির” মধ্যে ফেলেছে।

পত্রিকাটির মতে, এসব পদক্ষেপ পশ্চিমা জোটগুলোর “ধ্বংস” এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের “সাহস বৃদ্ধি” পাওয়ার পথ তৈরি করেছে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর প্রশাসন ও মন্ত্রীদের, বিশেষ করে পিট হেগসেথের বর্তমান কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে নিউইয়র্ক টাইমস লিখেছে, “প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তার যে ক্ষতি করছেন, তা উপলব্ধি করা কঠিন। তিনি দেশকে শীতল যুদ্ধের সবচেয়ে অন্ধকার দিনগুলোর তুলনায় যেকোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছেন।”#

পার্সটুডে/এমআরএইচ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।