কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ছয় দশকের অর্থনৈতিক যুদ্ধের নিন্দা জানিয়েছে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i162984-কিউবার_বিরুদ্ধে_যুক্তরাষ্ট্রের_ছয়_দশকের_অর্থনৈতিক_যুদ্ধের_নিন্দা_জানিয়েছে_জাতিসংঘ
পার্সটুডে- কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ছয় দশকের অর্থনৈতিক যুদ্ধের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। পরিষদ বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ কিউবার জনগণের ওপর, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।
(last modified 2026-09-10T13:00:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৫:৩৭ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের ছয় দশকের 'অর্থনৈতিক গণহত্যা'-র নিন্দা জানিয়েছে জাতিসংঘ
    যুক্তরাষ্ট্রের ছয় দশকের 'অর্থনৈতিক গণহত্যা'-র নিন্দা জানিয়েছে জাতিসংঘ

পার্সটুডে- কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ছয় দশকের অর্থনৈতিক যুদ্ধের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। পরিষদ বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ কিউবার জনগণের ওপর, বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।

পার্সটুডের প্রতিবেদনে ইরনার বরাত দিয়ে বলা হয়েছে, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের পরিণতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক প্রতিবেদনে এই নীতিকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসে এ ধরনের পদক্ষেপের সবচেয়ে পুরোনো উদাহরণ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিবেদকের মাধ্যমে উপস্থাপিত এই প্রতিবেদনে সুনির্দিষ্ট পরিসংখ্যান ও তথ্যের ভিত্তিতে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধ জোরদারের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও এর বিভিন্ন পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ কিউবার সমগ্র জনগোষ্ঠীর ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। তবে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিসহ সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অন্যদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানবাধিকার পরিষদ নথিতে জোর দিয়ে বলেছে, একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের পরিণতির কারণে কিউবা বেশ কিছু মানবাধিকার বাস্তবায়নের পথে গুরুতর বাধার মুখোমুখি হচ্ছে। এ প্রসঙ্গে প্রতিবেদনে দ্বীপদেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের আরোপ করা অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধের কথা উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।