আমরা আর কখনো উপনিবেশ হব না: কিউবার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i162964-আমরা_আর_কখনো_উপনিবেশ_হব_না_কিউবার_প্রেসিডেন্ট
পার্সটুডে- কিউবার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, দেশটি আর কখনো উপনিবেশে পরিণত হবে না এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
(last modified 2026-09-09T14:57:01+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৬ ২০:৩৪ Asia/Dhaka
  • কিউবার প্রেসিডেন্ট
    কিউবার প্রেসিডেন্ট

পার্সটুডে- কিউবার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, দেশটি আর কখনো উপনিবেশে পরিণত হবে না এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, দুই সাম্রাজ্যের অধীনে উপনিবেশ ও নব্য-উপনিবেশ থাকার অর্থটা কিউবা খুব ভালোভাবেই জানে। তাই দেশটি সম্পূর্ণ সচেতন যে, তারা আর কখনো উপনিবেশে পরিণত হবে না।

তিনি বলেন, কিউবার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের জন্য যে রক্ত ঝরেছে, তা কখনো বৃথা যাবে না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসব অধিকার রক্ষায় লড়াই করে যাব।

দিয়াজ-কানেলের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট একটি বিতর্কিত ছবি প্রকাশ করেন। ওই ছবিতে মেক্সিকো, কানাডা, কিউবা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ক্যারিবীয় ও মধ্য আমেরিকার কয়েকটি অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে দেখানো হয়।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।