মার্কিন সেনাদের উদ্দেশে ইরান: দেরি হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান
-
আজিজি
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মার্কিন সেনাদের উদ্দেশে বলেছেন, দেরি হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান।
পার্সটুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন:
“ইরানের নৌবাহিনীর সাহসী যোদ্ধারা এটা আবার প্রমাণ করেছে যে, পারস্য উপসাগর সব সময় পারস্য উপসাগর হিসেবেই থাকবে এবং এটি পরিচালনার দায়িত্বে রয়েছে বিজয়ী ইরান।”
তিনি মার্কিন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে আরও বলেন:
“দেরি হয়ে যাওয়ার আগেই আপনাদের অবশিষ্ট সরঞ্জাম ও সদস্যদের রক্ষা করতে পালিয়ে নিজ দেশের মাটিতে ফিরে যান। হয়তো তখন অন্তত নিজেদের সীমান্ত রক্ষা করতে পারবেন।”
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।