হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে না: আইআরজিসি
-
আইআরজিসি মুখপাত্র মেজর জেনারেল মোহেব্বি
পার্সটুডে- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র বলেছেন: হরমুজ প্রণালীতে আমাদের পর্যবেক্ষণ স্তর ভেদ করে কোনো উন্নত প্রযুক্তি যেতে পারবে না।
ইরনার বরাত দিয়ে পার্সটুডের জানিয়েছে, আইআরজিসি মুখপাত্র মেজর জেনারেল মোহেব্বি মঙ্গলবার সন্ধ্যায় জোর দিয়ে বলেন: ২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে উন্নত চালকবিহীন সাবমেরিন খোঁজার অভিযানের অর্থ হলো, হরমুজ প্রণালীতে আমাদের পর্যবেক্ষণ স্তর ভেদ করে কোনো উন্নত প্রযুক্তি যেতে পারবে না।
সরদার মোহেব্বি আরও বলেন: পারস্য উপসাগর ইরানের প্রযুক্তি জ্ঞানের অধিকারী তরুণদের সম্পত্তি।
আমেরিকানদের উদ্দেশে তিনি বলেন: তোমরা শূকরগুলো পারস্য উপসাগরে থেকে ফিরে যাও।#
পার্সটুডে/এমআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।