ইরানের ওপর যে-কোনো আগ্রাসনের জবাব হবে আরও কঠোর: আয়াতুল্লাহ জান্নাতি
https://parstoday.ir/bn/news/iran-i162998-ইরানের_ওপর_যে_কোনো_আগ্রাসনের_জবাব_হবে_আরও_কঠোর_আয়াতুল্লাহ_জান্নাতি
পিার্সটুডে-ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সেক্রেটারি আয়াতুল্লাহ আহমদ জান্নাতি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও নির্ণায়ক পদক্ষেপ প্রমাণ করেছে-ইরান কোনো ধরনের হুমকি বা দাদাগিরির কাছে মাথা নত করবে না।
(last modified 2026-09-10T13:02:29+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৮:৫৭ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ জান্নাতি
    আয়াতুল্লাহ জান্নাতি

পিার্সটুডে-ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সেক্রেটারি আয়াতুল্লাহ আহমদ জান্নাতি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও নির্ণায়ক পদক্ষেপ প্রমাণ করেছে-ইরান কোনো ধরনের হুমকি বা দাদাগিরির কাছে মাথা নত করবে না।

আহমদ জান্নাতি বলেন, শত্রুদের জেনে রাখা উচিত, ইরানের ওপর যেকোনো চাপ ও আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

তিনি বলেন, শত্রুরা জানে যে যুদ্ধ ও সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানি জাতিকে পরাজিত করতে না পারলে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলার পথ বেছে নিতে পারে। তাই এই যুদ্ধ মোকাবিলা করা শুধু বক্তব্য ও পরামর্শ দেওয়ার বিষয় নয়।

জান্নাতি আরও বলেন, সামরিক ফ্রন্টে যে জিহাদি চেতনা, দ্রুত পদক্ষেপ ও নেতৃত্বের সমন্বয় রয়েছে, অর্থনৈতিক যুদ্ধের ক্ষেত্রেও তার প্রতিফলন থাকতে হবে।#
পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।