মেজর জেনারেল আবদুল্লাহি:
ইরানের মেধাবীরাই দ্বিতীয় ও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে বিজয়ের ভিত্তি তৈরি করেছেন
-
মেজর জেনারেল আবদুল্লাহি
পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি ইরানের মেধাবীদের শনাক্তকরণ, সম্মান ও সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মেজর জেনারেল আলী আবদুল্লাহি ১০ মেহর, শহীদ ড. মোস্তফা চামরানের জন্মবার্ষিকী এবং ‘জাতীয় মেধাবী দিবস’ উপলক্ষে এক বার্তায় ইরানের মেধাবীদের শনাক্ত, সম্মান ও সহযোগিতা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মেজর জেনারেল আবদুল্লাহি ইমাম খোমেনি (রহ.) ও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার মেধাবী সমাজের প্রতি সমর্থনের কথা স্মরণ করে বলেন, মেধাবী হওয়া শুধু বুদ্ধিমত্তা ও প্রতিভার অধিকারী হওয়া নয়; এটি একটি মানবিক, ধর্মীয় ও জাতীয় দায়িত্ব। একজন মেধাবী ব্যক্তিকে জ্ঞানী, সাহসী, আল্লাহবিশ্বাসী, দূরদর্শী, সচেতন ও প্রভাবশালী হতে হবে এবং ইরানকে শক্তিশালী করা ও নতুন ইসলামী সভ্যতা গড়ে তোলার পথে নিজের সৃষ্টিকর্তাপ্রদত্ত প্রতিভাকে কাজে লাগাতে হবে।
তিনি কর্মকর্তাদের প্রতি ইরানের মেধাবীদের বিকাশের পথে থাকা প্রতিবন্ধকতা দূর করার, তাদের ধারণা ও উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দেওয়ার এবং নীতিনির্ধারণ ও ব্যবস্থাপনায় তাদের কার্যকর অংশগ্রহণের সুযোগ তৈরি করার আহ্বান জানান।
সশস্ত্র বাহিনীর মেধাবী কমান্ডার, কর্মকর্তা ও বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করে মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, তাদের জিহাদি প্রচেষ্টা ইরানের সামরিক সক্ষমতার বিকাশ, গতিশীলতা এবং দেশীয় উন্নত প্রযুক্তির মাধ্যমে যোদ্ধাদের সজ্জিত করার ভিত্তি তৈরি করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।